মিঠাপুকুরের ১১নং বড়বালা ইউনিয়নে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর কর্মশালা অনুষ্ঠিত!


পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও টেকসই কৃষির গুরুত্ব তুলে ধরতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের ছড়ান বাজারে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬), দুপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

​ছড়ান বাজারের ব্র্যাক সিডের ডিলার মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো: রশীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং বড়বালা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠাপুকুর এলাকার টেরিটরি সেলস অফিসার মোঃ আব্দুস সামাদ।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এর বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন সম্ভব। এটি যেমন মাটির উর্বরতা রক্ষা করে, তেমনি টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব এই চাষাবাদ পদ্ধতিতে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মশালা শেষে উপস্থিত স্থানীয় চাষীদের মাঝে ব্র্যাক সিডের উন্নত মানের বীজ এবং জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জৈব পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ প্রকাশ করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন