ডিজিটাল দুনিয়ায় ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন রংপুরের বদরগন্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মোছলমারি,গাছুয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন ছেলে তামিম মন্ডল (১৮)।
তিনি বর্তমানে কুড়িগ্রাম পলিটেকনিক ইনিস্টিউটে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের ২য় সেমিস্টারে পড়াশোনা করছেন।
দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষকে অনলাইন নিরাপত্তা, হ্যাকিং এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতন করে আসছেন।
বিশেষ করে নারীদের হয়রানি, ব্ল্যাকমেইলিং ও ফিশিং রোধে তার দেওয়া দিকনির্দেশনা বর্তমানে অনেকের জন্য সহায়ক হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিকর কনটেন্ট অপসারণ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ায় তার এই স্বেচ্ছাসেবী কার্যক্রম তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তামিম মন্ডলের এই উদ্যোগ একটি সুরক্ষিত ও সচেতন ডিজিটাল সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মনে করেন সচেতন সমাজ।
ছড়ান নিউজ২৪ - Chharan news24

একটি মন্তব্য পোস্ট করুন