এসএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে ‘চুড়ান্ত প্রস্তুতি ও গাইডলাইন’ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) ২০২৬ তারিখে ছড়ান ডিগ্রি কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন (CSWA)’।
সেমিনারে অভিজ্ঞ বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার ভয় জয় করে কার্যকরভাবে পড়াশোনা শেষ করার কৌশল এবং সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষার পথে সহযোগিতা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীরা এমন সময়োপযোগী গাইডলাইনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছড়ান নিউজ ২৪ / Chharan news 24
একটি মন্তব্য পোস্ট করুন