![]() |
| মাজহারুল ইসলাম লিমন |
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মাজহারুল ইসলাম লিমন। সোমবার (৭ এপ্রিল) রাতে সংসদ সদস্য নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে অধ্যাপক গোলাম রব্বানী জানান, এখন থেকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মাজহারুল ইসলাম লিমন। তিনি সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সংসদ সদস্যের প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে লিমনের সাথে যোগাযোগ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন। একইসাথে তিনি নতুন এই সহকারীর জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্যের এই ঘোষণার পর থেকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। মাজহারুল ইসলাম লিমন তার ওপর অর্পিত এই নতুন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন