পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মিঠাপুকুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবারের এই অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই মনিটরিং ও মোবাইল কোর্ট পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন