রংপুরের মিঠাপুকুরে ১১নং বড়বালা ইউনিয়নে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামী যোগ দিয়েছেন চার স্থানীয় নেতা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী ছড়ান হাই স্কুল মাঠে জামায়াতের এক নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
যোগদানকারী নেতারা হলেন-সাবেক বিএনপি নেতা আব্দুর রশিদ, মোঃ মোবারক মিয়া, মোঃ ভেরু মেম্বার ও মোঃ বিপ্লব মিয়া।
যোগদানকালে নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেই তারা জামায়াতের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অধ্যাপক গোলাম রব্বানীর উন্নয়নমুখী চিন্তা ও আদর্শিক রাজনীতি মিঠাপুকুরবাসীকে এক নতুন দিশা দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রংপুর ২৩ (মিঠাপুকুর-৫) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় নেতারা অধ্যাপক রব্বানীর সাথে কোলাকুলি করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক গোলাম রব্বানী তাঁর বক্তব্যে আগতদের স্বাগত জানিয়ে বলেন:
সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মিঠাপুকুরের সর্বস্তরের জনতা আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে যারা দেশ গড়ার কাজে আমাদের পাশে আসছেন, তাদের নিয়ে আমরা একটি ইনসাফ কায়েমকারী সমাজ গঠন করতে চাই।
উপস্থিত জনতা ও নেতা-কর্মীরা এই যোগদানকে স্থানীয় রাজনীতিতে জামায়াতের শক্তিশালী অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।
একটি মন্তব্য পোস্ট করুন